ঘরে ফেরার খবর নিয়ে স্মার্টফোন অ্যাপ্লিকেশন

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২০:১৪
নানা কাজে সারাদিন কাটে ঘরের বাইরেই। কিন্তু দিন শেষে আপনার বাড়ি ফেরাটা প্রিয়জনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই এবারে আপনার বাইরের কার্যক্রম মনিটর করে যথাসময়ে নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন কিনা, সেই খবর জানানোর জন্য তৈরি হয়েছে স্মার্টফোন অ্যাপ্লিকেশন। ‘গেট হোম সেফ’ নামক এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা বয়েড পিকক। এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করলেই এটি আপনার দৈনন্দিন কার্যক্রম মনিটর করবে। আর আপনি ঘরে ফিরলেই সেটি সনাক্ত করবে। জিপিএস ব্যবহার করে এই অ্যাপ্লিকেশনটি চলবে। আপনার প্রিয়জনদের স্মার্টফোনে তখন সেই খবর স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।