ট্রিউন গ্রুপ সমপ্রতি রাজধানীর একটি হোটেলে তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওয়াহিদুল আলম, পরিচালক তাহেরা ওয়াহিদ এবং উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
র্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ গতকাল বসুন্ধরা সিটি সপিং মলের সনি এক্সপো সেন্টারে দেশের বাজারে জেড সিরিজ-এর সনি স্মার্টফোন পরিবারের লেটেস্ট মডেল এক্সপেরিয়া জেড আল্ট্রা বাজারজাত শুরু করে। সনি সাউথ ইষ্ট এশিয়ার মার্কেটিং ডেভেলপমেন্ট ডিভিশনের এ্যাসিসটেন্ট ম্যানেজার ও কান্ট্রি রিপ্রেজেনটিটিভ - ষ্টেনলি তান এবং সিনিয়র এ্যাড্ভাইজর (টেক.) টু চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ ও ইনচার্জ, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিঃ টি আই এম লতিফুল হোসাইন যৌথভাবে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন
