৪২ টন ভেজাল ইউরিয়া ধ্বংস

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৫
বগুড়ার আদমদীঘির ঢাকা রোড এলাকায় কাষ্টম অফিসে বগুড়া ৪৩ বিজিবি কতৃক প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চোরাই পথে আসা আটক ভেজাল নন ইউরিয়া সার মাটিতে পুতে ফেলে বিনষ্ট করা হয়। সোমবার বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক সার্ির্বক খোরশেদ আলমের নেতৃত্বে এ্যাসিসটেন্ট কমিশনার কর রুহুল আমিন. বগুড়া জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কমল কুমার বর্মন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুজ্জামান. ওসি তদন্ত আব্দুল মোতালিব ও কাষ্টম অফিসার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।