কাউখালী উপজেলা জাতীয় মহিলা পার্টির (জেপি) উদ্যোগে গত সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পার্টির সভানেত্রী শাহিদা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা জেপির সভাপতি মাহবুবুর রহমান খান। বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, জেপি নেতা শাহ আলম তালুকদার, পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক শাহ আলম নসু, জেপি নেতা খান মো. বাচ্চু, শ্রমিক পার্টির সভাপতি হারুনুর রশীদ, ইউপি সদস্য নেপাল চন্দ দে, ছাত্র সমাজের উপজেলা সভাপতি মনজুরুল মাহফুজ পায়েল, প্রভাষক হারুন আর রশীদ, মহিলা পার্টির সভানেত্রী শাহিদা জেসমিন, ইউপি সদস্য ও মহিলা পার্টির সম্পাদিকা আক্তারুন নাহার রেবা, ইউপি সদস্য শিরিন বেগম, বেবী বেগম, হোসনেয়ারা বেগম, শামিমা বেগম, সুরাইয়া বেগম, মাকসুদা বেগম প্রমুখ। এ সময় জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় এবং শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
