ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ সামনে রেখে কর্মব্যস্ত পাদুকা শিল্প

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৫
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১০ হাজার কর্মী দিন-রাত কাজ করে চলেছে। ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা শিল্পের সূচনা হয়। বর্তমানে লালা, রক্সি, জিপসি, সিটি, ইসপি, রানা, আরমান, কলেজ, লিপি, সোহাগ সুসহ বিভিন্ন নামের ৩ শতাধিক পাদুকা কারখানায় তৈরি হয় নিত্য নতুন ডিজাইনের টেকসই পাদুকা। পাদুকা ফ্যাক্টরীর মালিক মোঃ শাহআলম জানান, বর্তমানে চামড়া, রাবার, সোল, ফোম, রেক্সিনসহ সকল মালামালের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি জুতার দাম। তাই লাভ আগের চেয়ে অনেক কম। পাদুকা শিল্পী মোঃ সোহাগ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন-রাত পরিশ্রম করে পাদুকা তৈরি করেও ন্যায্য মজুরি পাচ্ছি না। এ ব্যাপারে পাদুকা প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া বলেন, পাদুকা শিল্পীদের ন্যায্য মজুরি দেয়া হয়। সরকারি কিংবা বে-সরকারি পর্যায়ে সহযোগিতা পেলে ব্যবসা আরো ভালো হবে। বিসিক শিল্প নগরীতে পাদুকা শিল্পের জন্য প্লট বরাদ্দসহ ট্যানারি স্থাপন করা হলে এই শিল্পের প্রসার বাড়বে। তিনি পাদুকা শিল্পীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, সহজশর্তে ব্যাংক ঋণ দেয়ার দাবি জানান।