নেতা-কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছে। গত সোমবার বিকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার উত্তর এক আলোচনা সভায় ভরাডোবা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. আবুল হোসেন খান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির খানের নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করে। এ সময় তাদেরকে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
