সৈয়দপুরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ১

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:১৭
সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে। গতকাল সোমবার থানা পুলিশ উত্তরা আবাসন প্রকল্পের বাসা-২৯/৬ অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল ও ৬৫০ গ্রাম গাঁজাসহ মমিনুর ওরফে বকরী (৩৪) নামে এক যুবককে আটক করে। অপরদিকে একইদিনে থানা পুলিশ শহরের গোলাহাট এলাকার শেরু হোটেলের নিকট থেকে এক মাদকাসক্ত যুবককে চাপাতিসহ আটক করেন। পরে আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিন মাসের কারাদণ্ড প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।