ধামরাইয়ে ভি জি এফ-এর চাল বিতরণ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ঈদুল ফিতরকে সামনে রেখে ধামরাই উপজেলায় দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। সারা উপজেলায় ২২ হাজার কার্ডধারী পরিবারকে চাল বিতরণ করা হবে। সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান।
কুমারখালিতে ঈদ সামগ্রী বিতরণ
কুমারখালি সংবাদদাতা \ কুষ্টিয়ার কুমারখালিতে কুমারখালি জনকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল মঙ্গলবার পৌর এলাকার ২০০ দুস্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, চাল বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুমারখালি কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন ও কুমারখালি জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস। এ সময় পৌর কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নবীনগরে বিদ্যুত্পৃষ্টে এক যুবকের মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম বাজারে বিদ্যুত্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মো. বায়েজিদ মিয়া (১৮)। সে অটোরিক্সা চালক। পিতা মো. স্বপন মিয়া। বাড়ি শ্যামগ্রাম । গতকাল মঙ্গলবার সকালে বাজারের একটি গ্যারেজে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুত্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায় ।
চাটমোহরে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৩টি পরিবারকে গত সোমবার ঢেউটিন ও অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ পাবনা জেলা সভাপতি ডা. মো. গোলজার হোসেন প্রমুখ।
পটিয়ায় কেডিএস গ্রুপের ঈদবস্ত্র বিতরণ
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ চট্টগ্রামের পটিয়ায় ৭ হাজার দরিদ্র মানুষের মাঝে কেডিএস গ্রুপের ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার জিরি ইউনিয়নের সাইদাইর নিজ গ্রামের বাড়িতে কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান এ ঈদবস্ত্র বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আলহাজ্ব আহমদুল হক, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সেলিম রহমান প্রমুখ।
রায়পুরায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার পলাশতলী মধ্যপাড়া গ্রামের মো. ফুল মিয়ার মেয়ে আনিকা আক্তার নামে ৭ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার উপজেলার পলাশতলী মধ্যপাড়া গ্রামে।
সুন্দরগঞ্জে নারীর প্রতি সহিংসতা রোধে র্যালি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ সুন্দরগঞ্জ উপজেলায় নারীর প্রতি সহিংসতা রোধে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, গত সোমবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত নারীর প্রতি সহিংসতা রোধে র্যালি ও প্রতিবাদ সভা ইউএনও আহসান হাবিব’র সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী। বিশেষ অতিথি ছিলেন-আ’লীগ মহিলা সম্পাদিকা খোরশেদ জাহান স্মৃতি।
কুমিল্লায় সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফীর কমিটি
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লায় সোসাইটি অব আল্ট্রাসনোগ্রাফীর নতুন কমিটি গঠন করা হয়েছে। নগরীর ঝাউতলা মেডি হসপিটালে গত সোমবার ডা. মল্লিকা বিশ্বাসকে প্রেসিডেন্ট ও ডা. ফজলুল হক লিটনকে জেনারেল সেক্রেটারী করে ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন—ভাইস প্রেসিডেন্ট ডা. মেজর (অব:) নুরুস সাফি, ডা. আব্দুল বাকী আনিছ, ডা. মো. মুজিবর রহমান, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, ট্রেজারার ডা. ওমর আহমেদ সুমন প্রমুখ।
শ্রীপুরে অতিদরিদ্র পরিবারে চাল বিতরণ
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ রমজান উপলক্ষে সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে অতিদরিদ্র পরিবারের মধ্যে ১৫ হাজার ২৪৯টি কার্ডের বিপরীতে ১৫২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। গত সোমবার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এ চাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে দু’তিন দিনের মধ্যেই উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ চাল বিতরণের কাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
মির্জাপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ সোমবার মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরি সওদাগরপাড়া গ্রামে সাপের কামড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম সাহিন, পিতার নাম-ফজল মিয়া। সাহিনের পরিবার জানায়, সকালে খেলা করার জন্য বাড়ির উঠানে গেলে জঙ্গল থেকে আসা একটি বিষধর সাপ ছোবল দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
হরিণাকুণ্ডুতে ত্রাণের কাপড় বিতরণ
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা\ সোমবার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কাপড় বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি নূরজাহান বেগম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বশার, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজগর আলী মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। হরিণাকুণ্ডু উপজেলার ২০০ জন দুস্থ নারীর মধ্যে এই ত্রাণের কাপড় বিতরণ করা হয়।
আমুয়ায় জাতীয় পার্টির (জেপি) আলোচনা সভা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা\ কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে এক আলোচনা সভা গত সোমবার স্থানীয় ছোনাউটা মাদ্রাসা বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহবায়ক মোঃ আঃ হাকিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেপি নেতা মহাম্মদ আলী, মোঃ হায়দার আলী, মোঃ বজলুর রহমান আকন, মোঃ হেমায়েত মেম্বার, মোঃ সোহরাব হোসেন, মোঃ আঃ সালাম প্রমুখ। সভা শেষে জেপি চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কর্তৃক দেয়া ইফতার বিতরণ করা হয়।
কাঁঠালিয়ায় বনবিভাগের চেক বিতরণ
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা\ কাঁঠালিয়ায় সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা বনবিভাগের উদ্যোগে গত সোমবার উপকারভোগীদের মাঝে চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সুবেদার ইসলাম।
বান্দরবানে পুলিশের উদ্যোগে ঈদ সামগ্রি বিতরণ
বান্দরবান প্রতিনিধি\ পুলিশের উদ্যোগে বান্দরবানে মুক্তিযোদ্ধাদের ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। গত সোমবার জেলা পুলিশ সুপারের মিলনায়তনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার কামরুল আহসান মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে ঈদের দিনে রান্নার বিভিন্ন পণ্য সামগ্রি বিতরণ করেছে। এসময় অন্যদের মধ্যে বান্দরবান অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহাতাব উদ্দিন, বান্দরবান সদর সার্কেল অফিসার এএসপি শিবলী কায়সারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাটোরে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান
নাটোর প্রতিনিধি\ নাটোর পৌরসভা মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান করেছে। গত সোমবার পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঈদ উপলক্ষে এই ভাতা প্রদান করা হয়। পৌর মেয়র এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাফরউল্লাহ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ ড. নাহিদ হোসেন।
গৌরনদী ও আগৈলঝাড়ায় প্রবাসীর শাড়ি বিতরণ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় গত সোমবার দুবাই প্রবাসী বাদশা মুন্সীর উদ্যোগে দুঃস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। উপজেলার সুন্দরদীতে শাড়ি বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মো. গিয়াস উদ্দিন মিয়া, পৌর জাকের পার্টির সভাপতি লাল মিয়া মুন্সী, মোল্লা ফারুক হাসান প্রমুখ।
হরিণাকুণ্ডুতে প্রধানমন্ত্রীর ত্রাণের কাপড় বিতরণ
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা\ গত সোমবার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কাপড় বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি নূরজাহান বেগম বিশেষ অতিথি উপজেলা নির্বাহ অফিসার আবুল বশার, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মহিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজগর আলী মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ডোমারে ৬৬ জন গ্রাম পুলিশকে উত্সাহ ভাতা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি \ নীলফামারীর ডোমার উপজেলায় ইএসডিও কর্তৃক ৬৬ জন গ্রাম পুলিশকে উত্সাহ ভাতা প্রদান করা হয়েছে। গত সোমাবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপি’র অর্থায়নে উপজেলার ১০টি ইউনিয়নের ৬৬ জন গ্রাম ভাতা প্রদান করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নীলফামারীতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি \ গত সোমবার আগুনে দগ্ধ হওয়া শিশু রিফাত (৫) গতকাল মঙ্গলবার রংপুর মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। জানা যায়, সোনারায় ইউনিয়নের বেড়াকুটি গ্রামের জনৈক আলিফ নূরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে ১২টি পরিবারের ৩০টি ঘর, ২টি গরু, ৪টি ছাগল, ধান-চাল ও আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়। নীলফামারী দমকল প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মির্জাপুরে দুস্থ ও বয়স্কদের মাঝে ৯ লাখ টাকা বিতরণ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ঈদ উপলক্ষে দুস্থ ও বয়স্কদের মাঝে প্রায় ৯ লাখ ভাতার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখা অগ্রণী ব্যাংকের কর্মকর্তারা বয়স্কদের সুবিধার জন্য নিজ নিজ এলাকায় গিয়ে এ টাকা তুলে দিয়েছেন বলে ম্যানেজার জানিয়েছেন। এ সময় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ নজরুল ইসলাম, আব্দুর রউফ মিয়া, ইউপি চেয়ারম্যান সাহিদুর রহমান খান সাইদ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে পথশিশুদের জামা-কাপড় দিয়েছে স্বপ্নডানা
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জের পথশিশুদের ঈদে নতুন কাপড় তুলে দিয়েছে সামাজিক সংগঠন ‘স্বপ্নডানা’। জেলা উদীচীর অস্থায়ী কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ নিরঞ্জন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন—সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্র সুনামগঞ্জের সভাপতি বজলুল মজিদ চৌধুরী, মহিলা পরিষদের জেলা সভানেত্রী নেত্রী শীলা রায়, স্বপ্নডানার সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।
শ্যামনগরে জিয়া পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ জিয়া পরিষদ শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে আনিছুর রহমান সভাপতি, আবুল কাশেম সাধারণ সম্পাদক ও মিকাইল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জিয়া পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি প্রভাষক সামিউল আযম মনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডঃ মাসুদুল আলম দোহা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোক্তার আলী।
ভূঞাপুরে দুস্থদের পাশে এমএসডি ফাউন্ডেশন
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুরে ঈদ উপলক্ষে দুস্থদের পাশে দাঁড়িয়েছে মাল্টিপারপাস সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও তার বন্ধুরা। সংস্থাটির পক্ষ থেকে গত মঙ্গলবার শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকার, ভুঞাপুর থানা অফিসার ইনচার্জ আবু ওবায়েদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুছ সালাম প্রমুখ।
ডিমলায় জাকাতের বস্ত্র বিতরণ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গত সোমবার শিল্পপতি, আলম পেট্রল পাম্প ও আলম প্লাজার মালিক শাহ আলমের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে জাকাতের কাপর বিতরণ করা হয়। ১ হাজার পিছ শাড়ি ও ২০ পিছ লুঙ্গি বিতরণ করা হয়। গরীর মানুষের ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ২০০১ সাল থেকে শাহ আলম প্রতি বছর যাকাতের কাপর বিতরণ করে আসছে।
গৌরনদীর মাহিলাড়া ইউপির বাজেট ঘোষণা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ স্থানীয় সরকারকে শক্তিশালী করতে এবং ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বরিশালের গৌরনদী উপজেলার ৪নং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ২০১৩ - ২০১৪ অর্থ বছরের “জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি” ও উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ২ কোটি ৩৫ লক্ষ ৫৬ হাজার ৯৬১ টাকা বাজেট ঘোষণা করেন।
সোনাতলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা\ সোনাতলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে গত সোমবার র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হোসনে ফিরোজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মমতাজ উদ্দিন, গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) সৌহার্দ্য-২ কর্মসূচির টেকনিক্যাল কর্মকর্তা মোঃ ওয়াদুদ হোসেন প্রমুখ।
উলিপুরে মহিলা কলেজে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা\ উলিপুর মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত সোমবার ভিত্তি প্রস্তর স্থাপন করেন, সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলাম এমপি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক এমপি আলহাজ আমজাদ হোসেন তালুকদার, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।
কক্সবাজারে স্বচ্ছতার দাবিতে জেলেদের মানববন্ধন
কক্সবাজার প্রতিনিধি \ মত্স্যজীবীদের সরকারি লাইসেন্স প্রদানে স্বচ্ছতা ও প্রান্তিক জেলেদের স্বার্থরক্ষার দাবিতে গত সোমবার কক্সবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মত্স্য শ্রমিক জোট, কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়ন, কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতি, জনসংগঠন ও কোস্ট ট্রাস্ট এ কর্মসূচির আয়োজন করে।
‘মত্স্যজীবীদের সরকারি লাইসেন্স প্রদানে স্বচ্ছতা চাই এবং মত্স্য শ্রমিক ও প্রান্তিক জেলেদের স্বার্থ রক্ষা কর’ বক্তব্য সম্বলিত ব্যানার নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোহাম্মদ নুরুল ইসলাম, কোস্ট ট্রাস্ট-এর টিম লিডার মকবুল আহমেদ, কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ, কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়ন-এর উপদেষ্টা মিজানুর রহমান বাহাদুর, কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম, ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ক মনির মোবারেক এবং কক্সবাজার জনসংগঠন সভাপতি মাবিয়া খানম।
