বিশ্বব্যাপী ভিডিও শেয়ারিং এর অন্যতম জনপ্রিয় সাইটের নাম ইউটিউব। এই সাইটে ভিডিও আপলোড করা যায়, শেয়ার করা যায় এবং ভিডিও দেখা যায়। ২০০৫ সালে এটি তৈরি করা হয়। পরবর্তীতে ২০০৬ সালে এটি কিনে নেয় টেক জায়ান্ট গুগল। এতে যে কেউ ভিডিও দেখতে পারেন। তবে ভিডিও আপলোড করতে চাইলে নিবন্ধিত হতে হবে এবং নিবন্ধন করা যাবে বিনামূল্যেই। ইউটিউবের বেশীরভাগ ভিডিও ই ব্যাক্তিগত ব্যবহারকারীদের আপলোডকৃত। তবে সিবিএস, বিবিসি এবং এরকম আরো কিছু প্রতিষ্ঠানের ভিডিও আছে এখানে। এখানকার ভিডিও’র মধ্যে রয়েছে নানান রকম টিভি শো, মুভি ক্লিপস, মিউজিক ভিডিওসহ অ্যামেচার ভিডিও।
