যুক্তরাষ্ট্রের বাজারে মোবাইল অপারেটর ভেরিজন ওয়্যারলেস সম্প্রতি অবমুক্ত করেছে ড্রয়েড মিনি, ড্রয়েড আল্ট্রা এবং ড্রয়েড ম্যাক্স নামের তিনটি নতুন মডেল। ছবিতে নিউইয়র্কের এক মিডিয়া ইভেন্টে এই হ্যান্ডসেটগুলো প্রদর্শন করা হয়। ছবিতে সেট তিনটি দেখা যাচ্ছে।
জাপানি জায়ান্ট সনি সম্প্রতি অবমুক্ত করেছে বিশ্বের সবচেয়ে বড় আকৃতির স্মার্টফোন এক্সপেরিয়া জেড আল্ট্রা। এতে রয়েছে ৬.৪ ইঞ্চি আকৃতির বিশাল ডিসপ্লে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন সিরিজের সর্বাধুনিক প্রসেসরে তৈরি করা এই স্মার্টফোনটি গতি আর পারফরম্যান্সে সব স্মার্টফোনকে টেক্কা দেবে বলেই আশা করছে নির্মাতা সনি। ছবিতে অবমুক্তি অনুষ্ঠানে সনির একজন কর্মকর্তাকে দেখা যাচ্ছে এটি প্রদর্শন করতে।
মটোরোলা সম্প্রতি অবমুক্ত করেছে তাদের নতুন স্মার্টফোন মটো এক্স। এটিই প্রথম স্মার্টফোন যা সস্পূর্ণ কণ্ঠস্বর দ্বারা পরিচালনা করা যায়। একে নিজের পছন্দমতো ডিজাইনও করা যায়। ছবিতে নিউইয়র্কে এটি অবমুক্ত করার সময় আগ্রহী আলোকচিত্রীদের দেখা যাচ্ছে ছবি তুলতে।
ট্যাবলেট পিসির বাজারে গুগল নিয়ে এসেছে নেক্সাস ৭ ট্যাবলেট পিসি। নতুন এই ট্যাবলেট পিসি বাজারে সাড়া ফেলবে বলেই আশা করছে গুগল। জুলাই মাসের শেষ সপ্তাহে বাজারে আসা এই ট্যাবলেট পিসির ছবি দেখা যাচ্ছে এই ছবিতে অবমুক্তি অনুষ্ঠানে।
