ডাক্তার ও মেডিক্যাল পেশাজীবীদের জন্য অনলাইন কোর্স

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২১:৪৩
ওয়েবসাইটের মাধ্যমে ডাক্তার এবং মেডিক্যাল পেশাজীবীদের জন্য অনলাইন কোর্স চালু করতে যাচ্ছে নিপসন এর জনস্বাস্থ্য ও হাসপাতাল প্রশাসন বিভাগ এবং হেল্থ প্রায়োর ২১ লিঃ। এবিষয়ে উভয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। নিপসন এর প্রফেসর ডা. মো. আমিরুল হাসান এবং হেল্থ প্রায়োর ২১ লিঃ- এর ব্যবস্থাপনা পরিচালক ফারহানা এ রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.healthprior21.com এই ওয়েবসাইটে। -প্রেস বিজ্ঞপ্তি