যশোরে এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার রাতে শহরের রেলগেট আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দল ৪টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন ও নগদ ২০ হাজার টাকা লুটে নিয়ে যায়।
পুলিশ জানায়, রেলগেট আদর্শপাড়ায় ব্যাংক কর্মকর্তা রিজিয়া বেগমের কিশোর ছেলে সোমবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিল। এ সময় বাড়ির মূল ফটকে প্রবেশকালে একই এলাকার ৪-৫ জন ঐ কিশোরের মাথায় পিস্তল ঠেকিয়ে বাড়িতে নিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। একপর্যায়ে ৪টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
অস্ত্র গুলিসহ দুই দুর্বৃত্ত আটক
যশোরে পৃথক অভিযানে বোমা, অস্ত্র ও গুলিসহ দুই দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো শহরের বেজপাড়া গোলগোল্লা মোড়ের আব্দুল গফফারের ছেলে ‘সন্ত্রাসী’ আজিজুর রহমান নেছার (২৮) ও শংকরপুর হাজারীগেট এলাকার সোহরাব হোসেনের ছেলে ‘ছিনতাইকারী’ ফারুক (১৯)।
