নেপালে ইন্টেরিয়র ডিজাইনার নাজনীনের প্রশিক্ষণ কোর্স

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:১৩
বিশিষ্ট ইন্টেরিয়র উপদেষ্টা এবং বাংলাদেশ এওটিএস এলামনাই সোসাইটি (বিএএএস) সদস্য নাজনীন হক মিমি গত ২২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে ‘ইন্টেরিয়র ডিজাইনিং’-এর ওপর একটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন। নেপালের ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশনের সহযোগিতায় এইচআইডিএ এবং নেপাল এওটিএস এলামনাই সোসাইটির (এনএএএস) পৃষ্ঠপোষ-কতায় ডব্লিউএনএফ কর্মসূচির অধীনে এই কোর্স পরিচালনা করা হয়। এই প্রশিক্ষণ কোর্সে মোট ২৫ জন অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি