শোক সংবাদ

আপডেট : ০৬ আগস্ট ২০১৩, ২২:১৪
শরিয়ত উল্যাহ প্রথম আলো’র গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতার চাচা ও গাইবান্ধার চাপাদহ এলাকার সমাজকর্মী শরিয়ত উল্যাহ (৯৯) মঙ্গলবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ আছর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জাহিদুল ইসলাম জাহিদ ডেমরার মাতুয়াইলের ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ (৪৪) মঙ্গলবার ফেনীর মহিপালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, দুই পুত্র রেখে গেছেন।