অত্যধিক গরমে মানুষ মারা যায়। বেঁচে থাকাটাও অনেক কষ্টকর এবং এটা ব্যতিক্রমই বটে। কিন্তু সেই ব্যতিক্রম ঘটনাই ঘটেছে চীনের হুবেই প্রদেশের রাজধানী ইউহানে। খবর এপি’র।
বেঁচে যাওয়া ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। তবে তার পদবি হ্যান। পুলিশ জানায়, তার মৃত্যুর জন্য শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করে মিছিল করে অনেকে। এ সময় তার লাশ সাদা কাপড় দিয়ে মোড়ানো ছিল। তারা দাবি করছিল, শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে পানির সঠিক ব্যবস্থাপনার দাবি করতে গেলে কর্মকর্তারা তাকে পিটিয়ে হত্যা করে। কিন্তু এ সময় রাস্তা ছিল অত্যধিক গরম। হঠাত্ করে মৃত ব্যক্তি জেগে উঠলো। আর এতে সবাই হতবাক হয়ে যায়। হ্যান বলেন, এত গরম যে আমি আর সহ্য করতে পারছিলাম না। পুলিশ হ্যানকে গ্রেফতার করেছে। তবে কারা এ ঘটনার পেছনে আছে সেটি জানতে পারেনি পুলিশ।
