রাস্তা থেকে ইট,বালু কিংবা স্লাব চুরি হয় অহরহ। অনেকে মিলে হয়তো চুরি করে রাস্তার একটা অংশ বাড়িতে নিয়ে যায়। কিন্তু যখন কেউ একজন একটি রাস্তার বেশিরভাগ অংশই চুরি করে তখন রাস্তা চুরি বললে হয়তো ভুল হবে না। আর সেই কাণ্ডটিই ঘটিয়েছে রাশিয়ার এক নাগরিক। খবর মেট্টোর। রাশিয়ার কোমিতে শেকতেভকর নামের এক ব্যক্তি তার এলকার রাস্তা থেকে ৮২টি স্লাব চুরি করে এবং ট্রাকে ভরে। এর আগেও সে সেখান থেকে অন্যান্য জিনিস চুরি করেছিল। অথচ কেউই এ বিষয়ে পুলিশকে জানায়নি। ধারণা করা হচ্ছে ওই রাস্তা হয়তো প্রত্যন্ত অঞ্চলের যেখানে মানুষের চলাফেরা খুব কম। ট্রাক ভরে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে শেকতেভকর। সে চুরি বিষয়টি স্বীকার করেছে। পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠিয়েছে। দোষী সাব্যস্ত হলে তার দুই বছর কারাদণ্ড হতে পারে।
