এক মাতাল সারাদিন মদ খেয়ে সন্ধ্যার দিকে পকেট থেকে ১টা ম্যাচ বের করে একের পর এক কাঠি ঘষে চলল। কিন্তু কোনো কাঠিই জ্বলছে না । অবশেষে একটা কাঠি জ্বলে উঠল। তখন সে অতি যত্নে কাঠিটা নিভিয়ে ম্যাচ বাক্সে রেখে দিল ।
তার কাণ্ড দেখে আরেক মাতাল বলে উঠল, কি রে, পোড়া কাঠি আবার রেখে দিলি কেন?
আরে বন্ধু, পুরো ম্যাচে মাত্র একটা কাঠি ভালো। এখনি যদি ব্যবহার করে ফেলি তবে বাসায় যেয়ে হারিকেন জ্বলাব কী দিয়ে?
১ম বন্ধু :কিরে! এই সামান্য আঘাতেই একদম কাহিল! গত দুই সপ্তাহ ধরে একবারও ঘরের বাইরে যাচ্ছিস না যে!
২য় বন্ধু :ব্যথা সেরে গেছে ঠিকই, কিন্তু ঘরের বাইরে না যাওয়ার কারণ অন্য।
১ম বন্ধু :কারণটা কী?
২য় বন্ধু :না, মানে, যে ট্রাকটা আমাকে ধাক্কা দিয়েছিল সেটার পেছনে লেখা ছিল ‘আবার দেখা হবে’!
স্বামী স্ত্রী ঝগড়া করছে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীর গালে ধরাম করে এক চড় মেরে বসল।
স্বামী :তুমি কি আমাকে চড়টা সিরিয়াসলি মেরেছ? নাকি ইয়ার্কি করে মেরেছ?
স্ত্রী :সিরিয়াসলিই মেরেছি।
স্বামী :তাহলে আজ বেচে গেলে! তুমি তো জানো, ইয়ার্কি আমি একদম পছন্দ করি না!
