বিশ্বের ইতিহাসে বিথোফেন অমর হয়ে রয়েছেন তার অসাধারণ সিম্ফনির কারণে। তার অবিস্মরণীয় এসব সিম্ফনির ডিজিটাল রেকর্ড বিদ্যমান রয়েছে। তবে এসব সিম্ফনির মধ্যে এবারে নবম সিম্ফনিটি আসছে আইফোন এবং আইপ্যাডের অ্যাপ্লিকেশনে। এতে নবম সিম্ফনির চারটি সংস্করণই পাওয়া যাবে। আর কেবল রেকর্ডই নয়, রেকর্ড বাজার সাথে সাথেই এই অ্যাপ্লিকেশনটি ধারাবর্ণনা প্রদান করবে এবং চারটি ভিন্ন ভিন্ন সংস্করণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে। ডয়চে গ্রামোফোন ক্যাটালগ থেকে প্রাপ্ত সিম্ফনিগুলোকেই এতে রাখা হয়েছে পাশাপাশি। কারাজান, গার্ডিনার এবং ফ্রিকসেজ সংস্করণগুলোর সাথে রয়েছে লিওনার্দো বার্নস্টেইনের পারফরম্যান্স। সবমিলিয়ে এটি সংগীতপ্রেমীদের জন্য একটি বড় পাওয়া।
