পানিবাহিত রোগ বাড়ছে গরমে

আপডেট : ১৪ মে ২০১৯, ২২:৪৫

তীব্র গরমে রাজধানীতে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস, জ্বর, সর্দি, কাশিসহ নানা পানিবাহিত রোগীর সংখ্যা বেড়েছে। মহাখালীর আইসিডিডিআরবিসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে।

বৈশ্বিক উষ্ণতায় বাড়ছে গরমের মাত্রা। তাপমাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন যেন ওষ্ঠাগত। তৃষ্ণা মেটাতে রাস্তার পাশের পানীয় পান করছে। ফলে বাড়ছে পানিবাহিত রোগী। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। আইসিডিডিআরবি হাসপাতালের মূল ভবনের বাইরে তাঁবু খাটিয়ে বাড়তি শয্যা দিয়ে চলছে চিকিত্সা। চিকিত্সকরা বলেন, নিরাপদ পানির অভাবেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পচা-বাসী খাবার, রাস্তাঘাটের অপরিষ্কার কিংবা অপরিচ্ছন্ন পরিবেশে সরবত কিংবা অন্যান্য পানীয় খাওয়া যাবে না।