পটুয়াখালীর দশমিনায় এক সন্তানের জননীকে যৌন হয়রানীর প্রতিবাদ করায় রবিবার রাতে প্রতিবাদীকে নৃশংসভাবে রগ কর্তন করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামের উক্ত গৃহবধূকে এ ব্যাপারে একই গ্রামের হাসেম পালোয়ানের ছেলে মোঃ আনিচ উত্তক্ত করে এবং কু-প্রস্তাব দেয়। মোঃ কবির ঘটনার দিন সোমবার আনিচকে জিজ্ঞাসাবাদ করে। এ দিকে আনিচের সহযোগী বহরমপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমানের ভাতিজা নোমান-ঝুমান দু’সহোদরসহ প্রায় ২৩/২৪ জন রবিবার বিকাল থেকে আদমপুর বাজারের বিভিন্ন স্থানে ওত পেতে থাকে। যৌন হয়রানীর ঘটনায় প্রতিবাদকারী মোঃ কবির প্রত্যহিক দ্রব্যাদি ক্রয় করে বাড়ি ফেরার পথে নোমান-ঝুমান হামলা করে তার ঘাড়ের রগ কর্তনসহ কুপিয়ে আহত করে। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় কবিরকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিত্সক প্রাথমিক চিকিত্সা দিয়ে বরিশাল শেবাচিমে প্রেরণ করে।
