চুয়াডাঙ্গার দর্শনার পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া কেরুজ মাঠে মঙ্গলবার গভীর রাতে গোপন বৈঠক করছিলো সন্ত্রাসিরা। খবর পেয়ে পুলিশ হানা দেয়। ছত্রভঙ্গ হয় বৈঠক। ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও উদ্ধার করেছে ২টি শক্তিশালী বোমা, রামদা, কিরিস, চাইনিজ কুড়াল, সিকদা ও ভুজালিসহ ৭টি ধারালো অস্ত্র।