জয়পুরহাটে ট্রাকসহ ভিজিএফের চাল আটক

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫২
মঙ্গলবার ভোরে জয়পুরহাটের হিচ্মী বাজার থেকে পাচারকালে ট্রাকসহ ভিজিএফের ১৫০ বস্তা চাল আটক করেছে পুলিশ। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, গরীব-দুখীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি খাদ্য গুদাম থেকে চালগুলো জয়পুরহাট সদর উপজেলার বম্বু ও আমদই ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ১৫০ বস্তা চাল পাচার করা হচ্ছে -এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের টহল দল ট্রাকভর্তি চালগুলো আটক করে থানায় নিয়ে আসে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালকসহ পাচারকারীরা ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।