হালুয়াঘাটে খুন করে মোটর সাইকেল ছিনতাই

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫৩
বুধবার ভোর রাতে উপজেলার মাঝিয়াইল গ্রামের ভাড়ায় মোটর সাইকেল চালক রিয়াজ উদ্দিন (২৫) কে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করে মোটর সাইকেল ও টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি এলাকা থেকে রিয়াজ উদ্দিনের লাশ উদ্ধার করে।