আদিবাসী ফোরামের সংবাদ সম্মেলন

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২১:৫৫
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করেছে আদিবাসী ফোরাম রাঙ্গামাটি জেলা শাখা। মঙ্গলবার রাঙ্গামাটির কল্যাণপুরস্থ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখা (ক-অঞ্চল) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আদিবাসী ফোরাম রাঙ্গামাটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা। এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সদস্য ইন্টু মনি চাকমা, সহ-সভাপতি বিজয় কেতন চাকমা, আহবায়ক সত্যবীর চাকমা, ছাত্র যুব বিষয়ক সম্পাদক উচিংছা রাখাইন কায়েস। সম্মেলনে বলা হয়, আগামী ৯ আগস্ট জাতিসংঘ কর্তৃক ঘোষিত ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় আদিবাসী জাতিসমূহের অধিকার সংক্রান্ত সকল চুক্তি ও অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করুন’। সারাবিশ্বে আদিবাসী সমপ্রদায় ও জাতিসংঘ কর্তৃক বিপুল উত্সাহ-উদ্দীপনা নিয়ে এই দিবসটি পালিত হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ৯ আগস্ট আদিবাসী দিবস পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।