প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২২:০৭
গত ১৬ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘দিনাজপুরে ৩১৩টি কমিউনিটি ক্লিনিক হরহামেশাই বন্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ আমীর আলী স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, উক্ত সংবাদটি আদৌ তথ্যভিত্তিক নয়। দিনাজপুর সদর উপজেলায় মোট কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ৩৫টি প্রতিবেদনে যা ২৫টি বলে উল্লেখ করা হয়েছে। কিছু কিছু কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকে বলে অভিযোগ এসেছে-মর্মে যে উক্তিটি উল্লেখিত আছে তা তার বক্তব্য নয়। বরং অত্র উপজেলার কমিউনিটি ক্লিনিকসমূহ নিয়মিত খোলা থাকে এবং যথাযথভাবে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। সুপারভাইজারগণ নিয়মিতভাবে ক্লিনিকগুলো তদারক করছেন।