এক সন্তানের জননী ফাতেমাতুজ জোহরা কেরোসিনের চুলা বিস্ফোরিত হয়ে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তিনি গত তিন মাস যাবত্ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন। ডাক্তাররা তাকে বিদেশে চিকিত্সাসহ প্লাস্টিক সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন। এতে অন্তত ৫০ লাখ টাকার প্রয়োজন। ফাতেমা তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:ফাতেমাতুজ জোহরা, সঞ্চয়ী হিসাব নং-এমএসএ-৩৫৪৩২, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্মগেট, ঢাকা। ফোন-০১৭১৭৬৯২৪২৮।
সুজন
স্কুলছাত্র সুজনের দুটি কিডনি নষ্ট হতে বসেছে। ডাক্তাররা জরুরিভিত্তিতে তার উন্নত চিকিত্সার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন। সুজনের দরিদ্র পিতা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা:মো. জাহিদ, ডাচবাংলা ব্যাংক লিঃ (অনলাইন), হিসাব নং-১৯৩১০১৯১৭৭০। মোবাইল-০১৯৬০৫১২৩৪৮ (এ নাম্বারটিতে বিক্যাশ করতে পারেন)।
