মে ধা বী মু খ

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২২:০৭
ইসরাত বায়েজিদ নিশা এবারের এইচএসসি পরীক্ষায় ইসরাত বায়েজিদ নিশা ভিকারু-ন্নেছা নূন স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। নিশা নরসিংদী জেলার সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ বায়েজিদ ও সামসুন নাহার নাসরিনের মেয়ে। প্রণব চন্দ্র ঘোষ নরসিংদী শহরের পশ্চিম কান্দা-পাড়ার প্রণব চন্দ্র ঘোষ এবার এইচএসসি পরীক্ষায় নরসিংদী সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবার নাম শংকর চন্দ্র ঘোষ, মা শিখা রাণী ঘোষ। শোভন চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় (শুভ) এবার এইচএসসি পরীক্ষায় সরকারি আইন উদ্দীন কলেজ, মধুখালী থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা উপজেলার গাজনা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক সমীরেন্দু কুমার চট্টোপাধ্যায় এবং মা গৃহিণী মমতা চট্টোপাধ্যায়। আখতার জাহান হালিমা আখতার জাহান হালিমা এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা উপজেলার মধ্য ছোনাউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান ও মা উন্মে কুলসুম গৃহিণী। মর্জিনা আক্তার এবারের এইচএসসি পরীক্ষায় কক্সবাজারের রামু ডিগ্রী কলেজ থেকে ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে মর্জিনা আক্তার। সে রামু উপজেলার পূর্ব মেরংলোয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের কন্যা।