জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে এক ইফতার মাহফিল গতকাল বুধবার স্থানীয় কচুয়া বাজারের ইউনিয়ন দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুগ্ম আহবায়ক মো. আবু গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেপি উপজেলা যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান দুধা। বক্তব্য রাখেন—জাতীয় যুব সংহতির ইউনিয়ন আহবায়ক মো. আইয়ুব আলী, যুব সংহতির ইউনিয়ন যুগ্ম আহবায়ক মো. জাফর মিয়া, যুব সংহতির ইউনিয়ন যুগ্ম আহবায়ক মো. জালাল আহমেদ, জেপি নেতা মো. হানিফ খান, মো. আ. ছত্তার, মো. হানিফ মিয়া প্রমুখ। সভা শেষে জেপি চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর দেয়া ইফতার বিতরণ করা হয়।
