কাজী আব্দুল মান্নান
শিক্ষাবিদ কাজী আব্দুল মান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ঢাকা গভঃমুসলিম হাইস্কুলসহ বিভিন্ন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকল আত্মীয় ও গুণগ্রাহীকে দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
নজরুল ইসলাম সরকার
ময়মনসিংহ-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবার ও গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ কবর জিয়ারত, কোরানখানি, মিলাদ, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করেছে।
