জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ঈদের আগেই দলের শীর্ষ নেতৃবৃন্দসহ আটক সকল নেতা-কর্মী এবং আলেমদের ঈদুল ফিতরের পূর্বেই মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার এক যুক্ত বিবৃতি নেতৃবৃন্দ বলেন, দলের শীর্ষ নেতারা তিন বছর ধরে কারাগারে আটক রয়েছেন। শুধু জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে বিচারের নামে এ প্রহসন চালানো হচ্ছে। জনগণ এ প্রহসনের বিচার মানে না।
বিবৃতিতে তারা বলেন, বিচারের নামে জামায়াতে ইসলামীকে ধ্বংস করার জন্য এ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র চলছে। এভাবে সরকার বিচার বিভাগ ও দেশের জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে।
