বিমান থেকে তালাবদ্ধ বক্সে ফেলে দিলেও বেঁচে গেলেন অ্যান্টনি

আপডেট : ০৭ আগস্ট ২০১৩, ২৩:০৯
বিমান থেকে বাক্সবন্দি করে হাতকড়া পরিয়ে ফেলে দিলেও বেঁচে গেছেন এক মার্কিন শিল্পি। তাকে ১৪ হাজার ৫শ ফুট ওপর থেকে ফেলে দেয়া হয়েছিল। পঁচিশ বছর আগের এই ঘটনা সম্প্রতি তিনি শিকাগোর একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের জানান অ্যান্টনি মার্টিন। খবর এনডিটিভির। সেদিন অ্যান্টনি মার্টিন বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। সেই সময় তার সঙ্গীরা তার এই কাজকে অত্যন্ত বিপজ্জনক হিসেবেই বিচেনা করেছিলেন। বক্সের ভেতর মার্টিনের দুই হাত কোমরের সঙ্গে বাঁধা ছিল। তার ডান হাত শিকলে বাঁধা ছিল। মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে তার হাতকড়া খুলে বক্স থেকে বের হয়ে প্যারাসুট খুলে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিলেন। তিনি ঘণ্টায় ১২০ মাইল বেগে নিচে নামেন।