আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দলের প্রেসিডিয়াম সদস্য নিযুক্ত করেছেন। গতকাল বুধবার তিনি এ নিয়োগ দেন। চট্টগ্রাম-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এর আগে চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। কিন্তু কয়েক মাস আগে তার মৃত্যু হওয়ায় প্রেসিডিয়াম সদস্যের এ পদটি শূন্য ছিল।
