দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য রাজধানী প্রস্তুত। মসজিদের শহর ঢাকায় ইতিমধ্যে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি জামাতের সময়সূচি ঘোষণা করেছে।
এদিকে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ঈদের দিন যদি আবহাওয়া প্রতিকূল হয় তাহলে ঈদগাহের পরিবর্তে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। অর্থাত্ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৃতীয় জামাতটি প্রধান জামাত হয়ে যাবে। প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের মোবাইল, ক্যামেরা ও ভ্যানিটি ব্যাগ ইত্যাদি সাথে না নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
জাতীয় ঈদগাহে এক সঙ্গে সোয়া লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ এবং মহিলা ২৫ হাজার। ঈদগাহের সামনের রাস্তায় মুসল্লিরা জামাত আদায় করার কারণে এ সংখ্যা সোয়া লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ ডিসিসি জানায়, ঈদগাহ ময়দানের দক্ষিণ দিকে মহিলাদের জন্য পৃথক প্রবেশ পথসহ ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নামাজ আদায় করতে আসা মুসল্লিদের গাড়ি পার্কিং, ওজুর পানি ও পাত্রের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জাতীয় ঈদগাহে জামাত শেষ হওয়ার ১ ঘন্টা পর সুপ্রিম কোর্ট মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন আলহাজ্ব মাওলানা শাঈখ নুরুল ইসলাম ফারুকী। এদিকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন ৩৬৬টি জামাতের ব্যবস্থা করেছে। দক্ষিণ সিটি করপোরেশনে ২২৬টি এবং উত্তর সিটি করপোরেশনে ১৪০টি জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীতে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ১১টায় আজিমপুর ছোট দায়রা শরীফ মসজিদে। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায়ে ১৮৬তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিবারের ন্যায় এবারও ৫টি জামাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সকাল ৭টা থেকে প্রতি ঘন্টায় একটি করে সকাল ১১টা পর্যন্ত পাঁচটি জামাত হবে। পাঁচ জামাতে ইমামতি করবেন যথাক্রমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম হাফেজ মাওলানা মিযানুর রহমান, পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক হাফেজ মুহা. আবদুর রব মিয়া আল-বাগদাদী ও ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ সিরাজুল হক। জাতীয় ঈদগাহ ছাড়াও বায়তুল মোকাররম মসজিদে জামাতে মহিলাদের নামাজ আদায় করার পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস কাজলারপাড় জেনিথ প্যাকেজেস লিমিটেড সংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া। মহাখালী মসজিদে গাউছুল আজম বড়পীর হযরত আবদুল কাদির জিলানী (রহ.) কমপ্লেক্সে চারটি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা এবং সোয়া ১০টায় অনুষ্ঠিত হবে।
তিনটি জামাত: বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাঁটাবনে সকাল ৭টা, সকাল ৭টা ৪৫ মিনিট এবং সকাল ৮টা ৩০ মিনিট। আরামবাগ দেওয়ানবাগ শরীফ বাবে রহমতে সকাল ৮টা, সকাল সাড়ে ৯টা এবং সকাল ১০টা। সায়েদাবাদ আরজুশাহ্ দরবার শরীফ বড় জামে মসজিদে সকাল ৮টা, সকাল ৮টা ৩০ মিনিট এবং সকাল ৯টা।
দুটি জামাত: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় সকাল ৮টা (ইমামতি করবেন মসজিদের খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন) এবং সকাল ৯টা (ইমামতি করবেন হাফেজ উসাইদ আহমাদ)। সিদ্ধেশ্বরী হাইস্কুল জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিট এবং সকাল ৯টা ৩০ মিনিট। দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ খিলগাঁওয়ে সকাল ৭টা এবং সকাল ৮টা। মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার তৈয়্যেবিয়া জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিট এবং সকাল ৯টা ৩০ মিনিট। মিরপুর ১১ নম্বর সেকশন ব্লক-সি, প্যারিশ রোড বায়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৭টা ৩০ মিনিট ও সকাল ৮টা ৩০ মিনিট। উত্তরা জামে মসজিদ ফাউন্ডেশনের উদ্যোগে ৩ নম্বর সেক্টর মসজিদ আল মাগফিরায় সকাল ৮টা এবং সকাল ৯টা।
সকাল ৭টা ৩০ মিনিট : লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ।
সকাল ৭টা ৪৫ মিনিট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠ। আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল ৮টায় বুয়েট কেন্দ্রীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
সকাল ৮টা: কারওরান বাজার আম্বরশাহ শাহী জামে মসজিদ। ধানমন্ডি ঈদগাহ ময়দান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠ। বাসাবো মাঠ। এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদ, মালিবাগ বাজার রেল গেইট রোডে আবুজর গিফারী কলেজ মাঠ। মগবাজার বিটিসিএল (সাবেক টিএন্ডটি) কলোনি জামে মসজিদ। গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ। গেন্ডারিয়া ধুপখোলা ইস্ট এন্ড ক্লাব ময়দান। সোবহানবাগ জামে মসজিদ (ইমামতি করবেন মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ)। কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ। পশ্চিম আগারগাঁ দারুল ঈমান জামে মসজিদ। মিরপুর ১২ নম্বর সেকশন এ ব্লক হারুন মোল্লাহ ঈদগাহ পার্ক ও খেলার মাঠ। মিরপুর সেকশন-১২, ব্লক-ডি ঈদগাহ মাঠ। সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ জামে মসজিদ।
সকাল ৮টা ১৫ মিনিট:পশ্চিম রামপুরা ওয়াপদা রোড মোহাম্মদীয়া দারুল উলুম জামে মসজিদ। শাহজাহানপুর রেলওয়ে কলোনী (বি-টাইপ) বায়তুল জান্নাত জামে মসজিদ।
সকাল ৮টা ৩০ মিনিট: সরকারি মাদ্রাসা-ই-আলিয়া খেলার মাঠ। ইমামতি করবেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ আবদুর রশীদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল লন। কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ। মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। ফার্মগেট মসজিদ বায়তুশ শরফ। কমলাপুর রেলওয়ে স্টেশন প্লাটফরম। দারুস সালাম ফুরফুরা দরবার শরিফ মারকাজে ইশা’আতে জামে মসজিদ। লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদ।
সকাল ৯টা : আরমানিটোলা খেলার মাঠ।
চট্টগ্রাম:প্রথম ও প্রধান জামাত নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ ময়দানে সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদের প্রধান জামাত সকাল ৯টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়াও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরীর আরো ৯২টি স্থানে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য জামাতগুলো হবে চকবাজার প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলীয়া মাদ্রাসা, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ময়দান, পলোগ্রাউন্ড মাঠ ময়দান, বায়তুশ শরফ মসজিদ, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, চন্দনপুরা দালুম উলুম আলীয়া মাদ্রাসা, আগ্রাবাদ জাম্বুরি ময়দান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্টেডিয়াম, চবি মসজিদ, নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ময়দান, বাংলাদেশ ইসলামী একাডেমি, হযরত হামজা খান (র.) শাহী জামে মসজিদ প্রভৃতি স্থানে।
সিলেট: প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে ঈদের দ্বিতীয় বৃহত্তর জামাত সকাল সাড়ে ৮টায় এবং সিলেট কালেক্টরেট মাঠে ঈদের তৃতীয় বৃহত্তর জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায়, কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহী: হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে। আবহাওয়া খারাপ হলে প্রধান জামাত হযরত শাহ মখদুম (র.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদগা, নওদাপাড়া আমচত্বর আহলে হাদীছ মাদ্রাসা ময়দান, উপ-শহর কেন্দ্রীয় জামে মসজিদ, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম তেরখাদিয়া, শিরোইল সরকারি হাই স্কুল ময়দান, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ ময়দান, ডিঙ্গাডোবা ঈদগাহ ময়দান, রামচন্দ্রপুর মহলদার পাড়াসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা: প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর সার্কিট হাউজ ময়দানে। দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায় নগরীর টাউন জামে মসজিদে। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে। এছাড়া সকাল ৯টা এবং সকাল ১০টায় এ মসজিদে আরো দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কেসিসি পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের দুটি জামাতসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অপরদিকে নগরীর শহীদ হাদিস পার্কে আহলে হাদিস অনুসারীরা সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করবেন।
বরিশাল: ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সেখানে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর কয়েকটি মসজিদ ও ঈদগাহ মাঠে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাড়ে ১০টায় জামে কশাই মসজিদ ও বায়তুল মোকারম মসজিদ ও এবায়েদুল্লাহ মসজিদে দ্বিতীয় জামাত হবে বরিশাল নগরীতে সর্বশেষ ঈদের জামাত। নগরীতে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবায়েদুল্ল¬াহ মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, কশাই মসজিদে ৯টায় ও ১০টায়, বায়তুল মোকারম মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, ফকিরবাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায়। নগরীর বাইরে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে চরমোনাই মাদ্রাসা মাঠে সকাল ৯টায়। এ জামাতে ইমামতি করবেন চরমোনাইর পীর সৈয়দ মো. রেজাউল করিম।
রংপুর:প্রধান জামাত ঈদের দিন সকাল ৯টায় কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর আলমনগরস্থ আফতাবিয়া ঈদগাহ মাঠে (ধলাপীর সাহেবের দরবার শরীফ) এবং সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় শতাধিক স্থানে অনুষ্ঠিত হবে ঈদ জামাত।
গাজীপুর:প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়া সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গাজীপুর পুলিশ লাইন ময়দান, চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ভোগড়া ঈদগাহ ময়দান, বাসন সড়ক ঈদগাহ ময়দান, সালনা ঈদগাহ ময়দান প্রভৃতি।
পিরোজপুর:প্রধান জামাত কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রধান জামাত সকাল ৯টায় একই মসজিদে অনুষ্ঠিত হবে। পুরাতন ঈদগাহে সকাল ৮টায় অন্যতম জামাত হবে। এছাড়া সকাল ৮টায় পাড়েরহাট রোডের বায়তুল মোকাররম মসজিদ, মাছিমপুর রোডের বায়তুল আমান মসজিদ, কাশেফুল উলুম মাদ্রাসা, খলিশাখালী মিয়া বাড়ী ঈদগাহ, পৌর কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ইত্যাদি ঈদগাহে শহরের অন্যান্য ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ভাণ্ডারিয়া পিরোজপুর):আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি জামে মসজিদ ঈদগা মাঠে সকাল ৮.৩০ মিনিটে, ভাণ্ডারিয়া বন্দর তাফছির ময়দান ঈদগা মাঠ, হওলাদার বাড়ি ঈদগা মাঠ, দক্ষিণ শিয়ালকাঠী ঈদগা মাঠ, পৈকখালী বাজার ঈদগা মাঠ, বাসস্ট্যান্ড সিকদার বাড়ি ঈদগা মাঠে ৮.৩০ মিনিটে, উত্তর পৈকখালী সমিতির হাট ঈদগা মাঠে সকাল ৮টায় এবং কাজীর মসজিদ ঈদগা মাঠে সকাল ৮.৩০ টায়সহ উপজেলার সকল ইউনিয়নের প্রধান ঈদগা মাঠে সকাল ৮.৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
