আজ ২৮ শ্রাবণ, ১৪২০ বঙ্গাব্দ এবং ৪ সাওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ১ ও ৩। শুভবার রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন রুবী ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি ঃ আপনি স্বাধীনতা ও উচ্চাভিলাষী। আপনি মূলত ক্ষতা ও কর্তৃত্ব চান। নের্তৃত্ব ও জনপ্রিয়তা লাভের গুণাবলী আছে আপনার। আপনি কর্তৃত্বপরায়ণ ও দায়িত্বশীল। ক্লান্তিহীনভাবে কাজ করে যেতে পারেন। আপনি মেধাবী। সব বিষয়ই রপ্ত করতে চান। বন্ধুত্ব ও স্নেহ-মমতার জন্য বাইরের অনেক দায়িত্ব আপনার কাঁধে এসে চাপতে পারে। আপনার স্পষ্টবাদিতা শত্রুতার কারণ হতে পারে। আপনাকে কুশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব ঃ কথাশিল্পী উইলিয়লাম গোল্ডম্যান, প্রেসিডেন্ট জিয়াউর হক, বিপ্লবী মোহম্মদ হাত্তা, জ্যোতির্বিদ অটো স্টুভ, সুদানী রাষ্ট্রপ্রধান আব্দুল আল মাহদী, আহমেদ শরীফ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ অন্যের ঝামেলা নিজের কাঁধে না নিলেই ভালো করবেন। পরোপকার করতে গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শরীর মোটামুটি ভালো যাবে। আজ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। প্রবাসীদের দেশে ফেরার সম্ভাবনা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। প্রতিপক্ষ শত্রুতা করার চেষ্টা করবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো ধরনের দুর্নামের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ সন্তানের সাফল্যে আনন্দিত হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আজ ভালো কিছু ঘটতে পারে। বিদ্যার্থীদেরকে সতর্ক থাকতে হবে। কাজকর্মে অধৈর্যচিত্ত না হলেই ভালো করবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। একটু চেষ্টা করলেই হতাশা কাটিয়ে উঠতে পারবেন। উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ পূর্বের কোনো যোগাযোগ আজ কাজে লাগাতে পারেন। চিকিত্সক ও ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ক্ষতি হতে পারে। ভ্রমণযোগ আছে। কোনো কারণে মানসিক চাপে ভুগতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আপনজনদের কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। কোনো কারণে নিজেকে অসহায় মনে হতে পারে। আইনজীবীদের জন্য দিনটি সম্ভাবনাময়। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়িদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ঠিকাদারি ব্যবসায় লাভবান হতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। আজ হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। পাওনা টাকা সম্পূর্ণ আদায় নাও হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ মিডিয়াকর্মীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পাবে। তবে সাফল্য ও সুনাম আসতে পারে। প্রভাবশালী কারো সাথে পরিচয় হতে পারে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সংযত রাখার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে কোনো মতবিরোধ দেখা দিতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। হঠাত্ বদলির সম্মুখীন হতে পারেন। কোনো সন্তানের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে কোনো মতানৈক্য দেখা দিতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ গৃহ সংস্কারের কাজে হাত দিতে পারেন। ঘনিষ্ঠ কারো সাথে মতানৈক্য সৃষ্টি হতে পারে। চিকিত্সকদের পেশাগত সাফল্য আসতে পারে। আর্থিকদিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকলে ভালো করবেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো সুযোগ পেতে পারেন। দৈনন্দিন কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্স শুভ নয়।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ মন ভালো থাকবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ভোগ্যপণ্যের ব্যবসায় কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। আজ হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
