প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা, তোমাদের জন্য আন্তরিক শুভেচ্ছা। তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য পাঠ ‘তৈলচিত্রের ভূত’ থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো
০১.তৈলচিত্রের ভূত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক.ভারতী খ.বঙ্গদর্শন
গ. মৌচাক ঘ.সাধনা
০২.মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক.১৯০৪ খ.১৯০৮
গ.১৯১০ ঘ.১৯১২
০৩.মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোনটি?
ক.শাহবাজপুর খ. জয়দেবপুর গ.বিক্রমপুর ঘ.শ্রীপুর
০৪.নগেন কোথায় পড়ে?
ক.স্কুলে খ.কলেজে
গ. মেডিকেলে ঘ.বিশ্ববিদ্যালয়
০৫.লাইব্রেরিটি নগেনের কার আমলের?
ক.দাদা মশায়ের খ. বাবার
গ.মামার ঘ.প্রপিতামহের
০৬. নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করে নি?
ক.২৮ বছর খ.২৯ বছর
গ.৩১ বছর ঘ.৩২ বছর
০৭.লাইব্রেরির আলমারিগুলো-
ক.কম দামি এবং অনেক দিনের পুরানো
খ.দামি এবং অতি পুরানো
গ.পুরানো কিন্তু দামি ঘ.বেশি দামি এবং নতুন
০৮.আলমারির ভেতরগুলো বেশিরভাগ কী দিয়ে ঠাসা?
ক.আদরকারী বাজে বইয়ে
খ.কাপড়চোপড়ে গ.দরকারি বইয়ে ঘ.মাসিকপত্রে
০৯. দেওয়ালে বড় বড় কয়টি তৈলচিত্র?
ক.দুইটি খ.তিনটি
গ.চারটি ঘ.পাঁচটি
১০.‘কস্মিনকালে’ শব্দের অর্থ কী?
ক.মাঝে মাঝে খ.কখনো-কখনো
গ. কোনোকালে ঘ.বারবার
১১.মটকা কী?
ক. রেশমের মোটা কাপড়
খ.পাটের মোটা কাপড়
গ.তুলার মোটা কাপড় ঘ. রেশমের চিকন কাপড়
১২. তৈলচিত্রের ভূত’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ.রসরচনা
গ.নাটক ঘ.স্মৃতিকথা
১৩.তৈলচিত্রের ভূত’ গল্পটির প্রধান লক্ষ্য কী?
ক.ভূত সম্পর্কে জানা খ.ভূতের ভয় দেখানো
গ.ভূতে বিশ্বাস দূর করা
ঘ.ভূতে বিশ্বাস করা
১৪.তৈলচিত্রের ভূত’ পত্রিকায় কত সালে প্রকাশিত হয়?
ক.১৯৪০ সালে খ.১৯৪১ সালে
গ.১৯৪২ সালে ঘ.১৯৪৩ সালে
১৫.তৈলচিত্রের ভূত’ গল্পে প্রেতাত্মা বলতে বোঝানো হয়েছে-
ক.অন্ধ অনুকরণ
খ. দেহহীন আত্মাকে
গ.কুসংস্কার ঘ.মৃত আত্না
১৬. কেন তৈলচিত্রটিতে প্রকৌশলী পরেশ নিজেই আলো লাগানোর কাজ করেছে?
ক.চুরি যাবার ভয়ে খ.টাকা বাঁচানোর জন্য
গ.নিজের বিদ্যা প্রকাশের জন্য ঘ.মামিদের ভয়ে
১৭.রূপার ফ্রেমের নিচে কাঠ দেয়ার কারণ-
ক.বিদ্যুত্ যাতে দেয়ালে যেতে না পারে
খ. তৈলচিত্র লাগাতে প্রয়োজন হয় বলে
গ. সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘ.সুরক্ষার জন্য
১৮.নগেনকে ধাক্কা দেওয়া প্রাথমিকভাবে লক্ষণ ছিল-
ক. প্রেতাত্মার খ.মানুষের
গ.বিদ্যুতের ঘ.স্বপ্নের
১৯.তৈলচিত্রের ভূত’ গল্পে অজ্ঞানতাকে কী হিসেবে দেখানো হয়েছে?
ক. কুসংস্কার খ.মানসিক যন্ত্রণা
গ.ভূত হিসেবে ঘ.প্রেতাত্মা
২০. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে সংস্কারক হিসেবে লেখক কোন চরিত্রটিকে দেখিয়েছেন?
ক.নগেন খ.পরেশের ডাক্তার
গ. পরেশ ঘ.নগেনের মামা
২১.পরেশের ডাক্তার ভূতকে বিশ্বাস করলেন না কারণ তিনি ছিলেন-
ক.যুক্তিবাদী খ.ডাক্তার
গ.ভূত বিশেষজ্ঞ ঘ.সমাজ সংস্কারক
২২.নগেন তার মামার প্রেতাত্মাকে বিশ্বাস করেছিল কারণ সে ভাবত তার মামা জানতেন-
ক.এটা মিথ্যা ভক্তি খ.চুরির লক্ষণ
গ.খারাপ ছেলে ঘ.ভীতু ছেলে
২৩.গল্পের শুরুতে গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় প্রেতাত্মায় বিশ্বাসের জন্য চিত্রায়িত করেছেন-
ক.অন্ধকার ঘরকে খ.জীর্ণশীর্ণ লাইব্রেরিকে
গ.ভাঙা চেয়ার- টেবিলকে
ঘ.বইয়ের ছড়াছড়িকে
২৪.নগেন তৈলচিত্রটিকে প্রেতাত্মা মনে করার কারণ-
ক.অন্ধকারে স্পর্শ খ.আলোতে স্পর্শ
গ.জ্ঞানের অপ্রতুলতা ঘ.প্রাচীন ধ্যান-ধারণা
