২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য আজ বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক শব্দার্থ দেয়া হলো
এই দেশ এই মানুষ:
১.সার্থক - সফল
২.সীমান্ত - শেষ প্রান্ত
৩.বৈচিত্র্য- বিভিন্নতা
৪.প্রান্তর - মাঠ
৫.স্বজন - আত্নীয়
৬.সুখ্যাতি - সুনাম
৭.দৈনন্দিন - প্রতিদিন
ফেব্রুয়ারির গান:
১.বাহার - সৌন্দর্য
২.মুগ্ধ - আনন্দিত
৩.স্রোতস্বিনী - নদী
৪.সমুদ্দুর - সমুদ্র
৫.ঊর্মিমালা- ঢেউগুলো
সুন্দরবনের প্রাণী:
১.দক্ষ - নিপুণ
২.যথেষ্ট - প্রচুর
৩.রয়্যাল - রাজকীয়
৪.বিমর্ষ - দুঃখিত
সংকল্প:
১.সংকল্প - প্রতিজ্ঞা
২.বদ্ধ - বন্ধ
হাতি আর শেয়ালের গল্প
১.তিরিক্ষি- খারাপ মেজাজ।
২.মেদিনী - ভূপৃষ্ঠ
৩.শঙ্কিত - ভীত
৪.নিশিরাত- গভীর রাত।
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ:
১.অনুরাগ- স্নেহ,আদর
২.অন্তরীক্ষে- আকাশ
৩.নিথর - স্থির, শান্ত
৪.টহল- পাহারা দেওয়া
বই:
১.প্রদীপ - বাতি, দীপ
২.স্বপ্ন - স্বপন
৩.ভিন্ন - আলাদা
৪.বন্ধ - আটক, অচল
শখের মৃিশল্প:
১.শখ - রুচি, মনের ইচ্ছা।
২.নকশা - রেখা দিয়ে আঁকা ছবি।
স্বদেশ:
১.টুকটুক - গাঢ়,সুন্দর
২.পাখপাখালি - নানা ধরনের পাখি
৩.কড়ি - এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক।
কাঁকনমালা আর কাঞ্চনমালা:
১.আকুল- চঞ্চল,অস্থির
২.দম্ভ - অহংকার
৩.রক্ষী - প্রহরী, সেনা
৪.কাঁকন - হাতে পরার গয়না
৫.ফুরসত - অবসর
৬.ঘোর - অত্যন্ত
৭.জেরবার - অস্থির।
অবাক জলপান:
১.আকাঙ্ক্ষা - আগ্রহ, ইচ্ছা
২.তেষ্টা- পিপাসা,তৃষ্ণা
৩.বরকন্দাজ- পাহারাদার
৪.গেরস্ত - গৃহস্ত।
ঘাসফুল:
১.কিরণ - আলো
২.ধরা - পৃথিবী
দেখে এলাম নায়গ্রা:
১.গহ্বর - গর্ত
২.পতন - নিচে পড়া
দুই তীরে:
১.নির্জন - জনশূণ্য স্থান
২.তট - নদীর তীর
৩.ডিঙি- এক ধরনের নৌকা
৪.বেণুবন- বাঁশ বাগান
৫.নিরবধি - অনবরত
৬.আচ্ছাদন - ঢাকনি।
ভাবুক ছেলেটি:
১.বিলেত - ইংল্যান্ড
২.উত্তরকালে - ভবিষ্যত্কালে
৩.পর্যবেক্ষণ - কোন কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।
প্রার্থনা:
১.মহান- শ্রেষ্ঠ, মহত্, উদার
২.ভূলোক - পৃথিবী
৩.পরিতাপ- দুঃখ, খেদ
৪.পন্থা - পথ
৫.পূণ্য - ভালো কাজ
৬.যাচি - প্রার্থনা করি
৭.অনন্ত - অশেষ, যার শেষ নেই।
স্মরণীয় যাঁরা চিরদিন:
১.বরেণ্য - মান্য
২.যশস্বী - বিখ্যাত
৩.মনস্বী - উদারমনা
৪.অসাধু - অসত্
৫.পাষণ্ড - নির্দয়
৬.দেশদ্রোহী- দেশের শত্রু
৭.অবরুদ্ধ - বন্দী
৮.অবধারিত- অনিবার্য
মাটির নিচে যে শহর:
১.জনপদ - লোকালয়
২.নিদর্শন- প্রমাণ,চিহ্ন
৩.প্রাচীনতম - বহুকাল আগের কিছু
৪.অভিভূত - ভাবাবিষ্ট
হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা:
১.উদ্দীপ্ত - উজ্জীবিত
২.অভিযাত্রিক - যে অভিযান করে
৩.মাহেন্দ্রক্ষণ - বিশেষ
গুরুত্বপূর্ণ মুহূর্ত
৪.এভারেস্ট -
হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া
৫. সাঙ্গ - শেষ
৬.ধাতস্ত হওয়া - স্থির
৭.শেরপা - নেপালের অধিবাসী
৮.ওয়াকিটকি- একধরনের
বৈদ্যুতিক বেতারযন্ত্র
