শিক্ষাবিদ তোফায়েল আহমেদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৪ মে ২০১৯, ২২:৫০

রাজধানীর তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ মরহুম তোফায়েল আহমেদ চৌধুরীর ১৩ম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বাদ আছর তেজগাঁও কলেজ ক্যাম্পাসের মসজিদে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, কবর জিয়ারত। বাদ মাহফিলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশিদের সভাপতিত্বে সভায় আলোচনা করেন তেজগাঁও কলেজে ছাত্র রাজনীতির প্রবক্তা সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর, ড. গোলাম মাওলা প্রমুখ।