ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার থেকে টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত ৬ আগস্ট থেকে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ ছিল। এখন আগের নিয়মে অর্থাত্ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত স্টক এক্সচেঞ্জে লেনদেন চলার কথা রয়েছে। স্টক এক্সচেঞ্জের বোর্ড সভায় ঈদুল ফিতর উপলক্ষে ৬ আগস্ট থেক ১১ আগস্ট পর্যন্ত লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আররমজান মাস উপলক্ষে দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে।
