বেগম আশ্রাফুন্নেসার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৪ মে ২০১৯, ২২:৫০

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের মা বেগম আশ্রাফুন্নেসা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৮ সালে ১৫ মে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে।

গতকাল শরীয়তপুরের নড়িয়া শহীদ মিনারে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। আজ সকাল সাড়ে ৫টায় বেগম আশ্রাফুন্নেসার কবর জিয়ারত ও শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে। সকাল নয়টায় সখিপুরের চরভাগায় বেগম আশ্রাফুন্নেসা হাশেম হাসপাতালে ‘বেগম আশ্রাফুন্নেসা’ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। বিকাল ৫টায় নিজ বাড়ি পাইকবাড়ি জামে মসজিদে মিলাদ ও ইফতারের আয়োজন করা হয়েছে। এছাড়া নড়িয়া ও সখিপুরের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় বাদ আছর মিলাদ ও মাগরিবে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।