বরিশালে ঈদ জামাতে নেতৃবৃন্দ

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:৩৯
বরিশালে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে নবনির্বাচিত সিটি মেয়র আহসান হাবিব কামাল, ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, সাবেক মেয়র শওকত হোসেন হিরন, বিভাগীয় কমিশনার মো. নূরুল আমীন, জেলা প্রশাসক মো. শহীদুল আলম অংশগ্রহণ করেন। জামাত শেষে নেতৃবৃন্দ বরিশালবাসীকে ঈদ শুভেচ্ছা জানান। বরিশালের সর্ববৃহত্ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ মাঠে। নামাজে ইমামতি করেন চরমোনাইর পীর সাহেব মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয় নগরীর হেমায়েতউদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৯টায় ও সকাল ১০টায়, চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত, সদর রোডের জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ১০টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায়, ফকিরবাড়ী জামে মসজিদে সকাল সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। একদিন পূর্বে দু’লাখ পরিবারের ঈদ পালন বরিশালের দু’লাখ পরিবার একদিন পূর্বে বৃহস্পতিবার ঈদ পালন করেন। এরা সকলে কাদেরীয়া তরিকার চট্টগ্রামের কাঞ্চননগরের এলাহাবাদ সুফিয়া দরবার শরীফের মুরিদ। চট্টগ্রামের চন্দনাইশের মির্জাখিল এলাহাবাদ দরবার শরীফের অনুসারী বাবুগঞ্জ উপজেলার মুরিদ জাহাঙ্গীর আলম সিকদার জানান, প্রায় ২শ বছর আগে থেকে দরবার শরীফের মুরিদরা চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রতিবছর রোজার ঈদ ও কুরবানির ঈদ পালন করে আসছেন। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনার শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।