এনাম মেডিক্যালের ব্যতিক্রমী ঈদ পালন

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:৪০
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্ণধার ও চেয়ারম্যান ডা. এনামুর রহমান এবারের ঈদ উদযাপন করলেন রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে নিয়ে। এসব পরিবারকে দেয়া হয় পোশাক, আয়োজন করা হয় খাওয়া-দাওয়াসহ বিনোদনমূলক কার্যক্রমের। আর ঈদের দিন এনাম মেডিক্যাল প্রাঙ্গণে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মিসেস এনামুর রহমান ও বিজিএমইএর সভাপতিসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সামাজিক দায়বদ্ধতামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। - প্রেস বিজ্ঞপ্তি