জামায়াতের দুই নেতা-কর্মী নিহত

প্রতিবাদে সীতাকুন্ডে গাড়িতে আগুন, ভাংচুর, গ্রেফতার ২

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:৪০
বুধবার সন্ধ্যায় সীতাকুন্ডে দুর্বৃত্তের হামলায় জামায়াত কর্মী আবদুল্লাহ আল রাসেল ও রাতে পুলিশের গুলিতে জামায়াত নেতা আবু বকর সিদ্দিক পারভেজ নিহত হন। জামায়াতের এই দুই নেতাকর্মী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাতভর অবরোধকালে বিক্ষুব্ধ জামায়াত-শিবির কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক গড়ি ভাংচুর করে ও অন্তত ১৩টি গাড়িতে আগুন দেয়। এসময় পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষে নয় পুলিশ ও অন্তত ৫ শিবির কর্মী আহত হয়। ঘটনার সময় দুই শিবির কর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। অবরোধ চলাকালে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশের ওপর হামলার অভিযোগে সীতাকুন্ড থানা পুলিশের পক্ষ থেকে ২৫০ জনকে আসামি করে আলাদা তিনটি মামলা করা হয়েছে।