মেধাবী মুখ

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২১:৪২
রিফাত জাহান মনি রিফাত জাহান মনি এইচএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারি মহিলা কলেজ বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে।সে পিরোজপুরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম পান্না ও গৃহিণী জুলেখা ইসলামের একমাত্র কন্যা। ফারজানা আক্তার ফারজানা আক্তার এইচএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আবুল হাশেম মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী এবং মা ছালেহা বেগম গৃহিণী। অর্পা বাড়ই অর্পা বাড়ই এইচএসসি পরীক্ষায় বাগেরহাটের চিতলমারী উপজেলার কালী দাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে দিনমজুর নিকুল চন্দ্র বাড়ই ও অনিমা বাড়ই এর কন্যা। মুক্তি বিশ্বাস মুক্তি বিশ্বাস এইচএসসি পরীক্ষায় বাগেরহাটের চিতলমারী উপজেলার কালী দাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে আতিউর রহমান ও ছায়েরা বেগমের পুত্র।