সুনামগঞ্জে এক প্রবাসীর স্ত্রী খুন

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:০১
সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁও গ্রামে বৃহস্পতিবার রাতে মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে খুন করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় ঘাতকদের হাতে তার দুই শিশু সন্তানও আহত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধারারগাঁও গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী মাফিয়া খাতুন (৪৫) দুই শিশু সন্তান নিয়ে বাসায় একা থাকতেন। তার স্বামী মুহিবুর রহমান ও বড় ছেলে দুবাই প্রবাসী। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ডাকাতি করতে ঘরে ঢুকে তাকে খুন করে পালিয়ে যায়। এসময় তার দুই শিশু সন্তানও আহত হয়। সুনামগঞ্জ সদর থানার ওসি মোঃ এনামুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদেন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ডাকাতিতে বাধা দেয়ায় তাকে খুন করা হয়েছে।