শুক্রবার সকালে গজারিয়া উপজেলার ভবেরচর ঈদ গাঁয়ে ঈদের জামাতের বয়ানকে কেন্দ্র করে বিশৃঙ্খলায় অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামাতটির ইমামতিকালে ড. এনায়েত উল্লাহ আব্বাসী বয়ানে বলেন, “বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার নয়’’। একটি দৈনিকের না উল্লেখ করে বলেন, তাঁরা মুনাফেকী কথাবার্তা লিখে। তাই ওই মালিকের সকল পণ্য বর্জন করুন। আরো একটি বানিজ্যিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তাদের গ্রুপের পণ্যও বর্জন করতে বলেন। তিনি আরও বলেন, হেফাজতের ১৩ দফার সাথে আমার অনেকাংশই মিল রয়েছে। যা কিনা ইসলাম সম্মত। পরে নামাজ শেষে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পরে দ্রুত ড. এনায়েত উল্লাহ আব্বাসীকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গজারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ড. এনায়েত উল্লাহ আব্বাসী অনেকদিন ধরেই এই ঈদ গাঁয়ে ঈদের নামাজে ইমামতি করেন। ড. এনায়েত উল্লাহ আব্বাসী নারায়ণগঞ্জে বাসিন্দা। সেখানে তাদের পরিবারের একটি খানকা রয়েছে।
