ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর ও সীলমোহর জাল করে গত বৃহস্পতিবার সিলিপের মাধ্যমে ভিজিএফ কার্ডের চাল উত্তোলনের সময় শহিদুল (৩০) ও আব্দুল খালেক (৩৫) নামের ২ ব্যক্তিকে আটক করে পুলিশে সোর্পদ্দ করা হয়। এ ব্যাপারে ফুলছড়ি থানায় মামলা দায়ের করা হলে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
