সংবাদ সংক্ষেপ

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:০৪
ঝিনাইদহের কালীগঞ্জে হিরোশিমা দিবস পালন কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা\ ‘যুদ্ধ নয় শান্তি চায়’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরোশিমা দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইন্ষ্ট হাঙ্গার এ কর্মসূচি পালন করে। এ উপলক্ষে বুধবার কালীগঞ্জ উপজেলা শহরে মেইন বাসস্টাণ্ডে আধা-ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রাজু আহমেদ শাহীন, সাংবাদিক মনির হোসেন, শান্ত রহমান প্রমুখ। ইসলামপুর প্রেসক্লাবে মতবিনিময় সভা ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা\ মঙ্গলবার বিকালে ইসলামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সহ-সভাপতি সরদার মাকছুদুর রহমান লাভলু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ ব্রিগেডিয়ার খালেদ মোশারফে’র কন্যা মাহজাবীন খালেদ বেবী। দিনাজপুরে কর্মজীবী নারীদের মাঝে চেক প্রদান দিনাজপুর অফিস \ বুধবার দিনাজপুর সদর উপজেলার ৩৬ হাজার দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কার্ডের সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চাল বিতরণ করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম এমপি। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ইউএনও প্রিয় সিন্ধু তালুকদার, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিত্ ঘোষ কাঞ্চন, চেহেল গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা প্রমুখ। পরে ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এলজিইডি’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় ১০০ জন দুস্থ মহিলার মাঝে ৭০ লাখ টাকার সঞ্চয়ের চেক বিতরণ করেন। রামগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় আহত ১১ রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ লক্ষ্মীপুরের রামগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় সন্ত্রাসীরা উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নূরুল হুদাসহ ১১ জনকে পিটিয়ে মারাত্মক আহত করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টায় উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের দল্টা গ্রামে। ডোমারে জিয়া পরিষদের কমিটি গঠন ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ ডোমার উপজেলায় জিয়া পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার উপজেলা বিএনপি’র কার্যালয়ে প্রভাষক জাহাঙ্গির আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু প্রধান অতিথি ছিলেন। আলোচনা শেষে প্রভাষক জাহাঙ্গির আলমকে সভাপতি, জাকির হোসেন সাধারণ সম্পাদক ও নাইমুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। কাঠালিয়া উপজেলা উন্নয়ন সমিতির অভিনন্দন ঢাকাস্থ কাঠালিয়া উন্নয়ন সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভা ৭ আগস্ট মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহ্ জালাল মিঞা। এরই মধ্যে বর্তমানে রূপালী ব্যাংক লিঃ এর শাখা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় দেয়ায় ব্যাংক কর্তৃপক্ষকে সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।—প্রেস বিজ্ঞপ্তি মির্জাপুরে গুণীজন সংবর্ধনা মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মির্জাপুর উপজেলায় ঈদ পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থী এবং গুণীজন সংবর্ধনা উপজেলা ভার্সিটি সার্কেলের উদ্যোগে শনিবার আয়োজন করা হয়। মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ান নজরুল ইসলাম, এফসিএমএ, এফসিএ। বান্দরবানে ৩০টি দোকান ভস্মীভূত বান্দরবান প্রতিনিধি\ বান্দরবানের গজালিয়ায় ভয়াবহ আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় লোকজনরা কয়েকঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাটাচ্ছে। রবিবার সকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পীরগঞ্জের ফানসিটিতে উপচে পড়া ভিড় পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঈদের পরদিন পীরগঞ্জের একমাত্র বিনোদন কেন্দ্র ফানসিটি ও শিশুপার্কে উপচে পড়া ভিড় হয়। একটু বিনোদনের জন্য পরিবার-পরিজন নিয়ে এখানে ভিড় করছে বিভিন্ন স্তরের মানুষ। নাগরদোলা, মিউজিক্যাল ট্রেন, পঙ্খিরাজে ভ্রমণ শিশুদের বাড়তি আনন্দের খোরাক যোগাচ্ছে। বিনোদন কেন্দ্রে ঘুরতে বেশ মজা পাচ্ছেন বলে জানিয়েছেন দর্শনার্থীরা। নিকলীতে জামায়াতের আমীরসহ গ্রেফতার ২ কটিয়াদী সংবাদদাতা \ কিশোরগঞ্জের নিকলী উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মো: ইসরাফিল (৫৬) ও ছাত্তার মিয়াকে (২৮) গোপন বৈঠক করার সময় গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশ ধোপাহাটি নামক স্থান থেকে গ্রেপ্তার করে। শনিবার ধোপাহাটি গ্রামের একটি বাড়িতে হরতাল বিষয়ে বৈঠক করার সংবাদ পেয়ে নিকলী থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এসআই নুরুল আমিন খান বলেন, গ্রেপ্তারকৃতরা হরতালে নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। চাটমোহরে দুই বখাটে যুবক আটক চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে বখাটে দুই যুবককে আটক করে পুলিশ। ঈদের আগের দিন রাত ১২টার দিকে মথুরাপুর বাজার থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, মথুরাপুর গ্রামের আলম হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (২০) ও একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন (১৮)। পাবনায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ফরিদপুর (পাবনা) সংবাদদাতা\ ১১ আগস্ট পাবনার ফরিদপুর উপজেলার ফরিদপুর-বাঘাবাড়ী রোডের গোপালনগর গোরস্থানের পূর্বপাশ থেকে অজ্ঞাত এক মহিলা (২৬) লাশ ফরিদপুর থানা পুলিশ উদ্ধার করেছে। মহিলাকে ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে একইস্থানে একজন সিএনজি চালককে হত্যা করে। মিঠাপুকুর মহাবিদ্যালয় উপজেলায় শীর্ষ মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ এইচএসসি পরীক্ষার ফলাফলে মিঠাপুকুর মহাবিদ্যালয় উপজেলায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এ প্রতিষ্ঠান থেকে ১১ জন কৃতী শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে শঠিবাড়ী মহাবিদ্যালয়। এখানে জিপিএ-৫ লাভ করেছে ৯ জন কৃতী শিক্ষার্থী। বেলাবতে সংখ্যালঘুর বাড়িতে হামলা নরসিংদী প্রতিনিধি\ গতকাল রবিবার সকালে নরসিংদীর বেলাব উপজেলার বেলাব বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১০/১২ জনের একদল সন্ত্রাসী হিরেন্দ্র মোদকের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির দেয়াল ঘরের দরজা জানালা ভেঙে ব্যাপক ক্ষতি করে। বেলাব থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। উখিয়ায় মাদক ব্যবসায়ী মহিলার কারাদণ্ড উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ উখিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইউএনও মো. সাইফুল ইসলাম গতকাল রবিবার তার কার্যালয়ে দুই মাদক ব্যবসায়ী মহিলাকে তিন মাস করে ছয় মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে। মরিচ্যা বিজিবির সুবেদার নূরুল ইসলাম জানান, এ উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি গ্রামের মৃত রশিদ উল্লাহর স্ত্রী খাদিজা বেগম (৪০) ও বালুখালী জুমেরছড়া গ্রামের মৃত আবুল ফয়েজের স্ত্রী আয়েশা বেগমকে (২৫) রবিবার কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। সদরপুরে ওমর ফারুক কল্যাণ ফাউন্ডেশনের শাড়ি বিতরণ সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা\ সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া গ্রামের ওমর ফারুক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুঃস্থদের মাঝে ২ হাজার পিছ শাড়ি ও ১ হাজার পিছ লুঙ্গি বিতরণ করেন ওমর ফারুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন ঢেউখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. মালেক বাচাড়। সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নিউ প্যারাডাইস আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত ৩য় বারের মতো আবারো অভিযান চালিয়ে ১১ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে। ভ্রাম্যমাণ আদালত শনিবার আকস্মিকভাবে এ অভিযান চালায়। শিমরাইলের নিউ প্যারাডাইস আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত শনিবার আকস্মিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও বিপুল সংখ্যক পুলিশ অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৬ যৌনকর্মী ও ১১ খদ্দেরকে আটক করে। এ সময় ৬ যৌনকর্মীকে বিনাদণ্ডে ছেড়ে দেয়া হয়। ১১ খদ্দেরকে অর্থদণ্ড ও জেল-জরিমানা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত হুমায়ুনকে ১ মাসের জেল ও ১০ হাজার টাকা ও জাহাঙ্গীরকে ৩ দিনের জেল দেয়। নওগাঁয় ছাত্রলীগ নেতাসহ ২ জন ছুরিকাহত নওগাঁ প্রতিনিধি \ রাস্তার ওপর জটলা করতে নিষেধ করায় নওগাঁ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মানিক খান(২৭) ও ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান (২৫) ছুরিকাঘাতে আহত হয়েছেন। ছুরিকাঘাতে আহত ওই দুই জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে শহরের পার-নওগাঁ মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন ৩টি বাড়িঘর ভাঙচুর করে বলে জানা গেছে। আহত মানিক ওই এলাকার জনৈক মজনু খানের ছেলে ও আশিক সোলায়মান আলীর ছেলে বলে জানা গেছে। রূপগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকার একটি ডোবা থেকে গত শনিবার অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ডোবার মধ্যে নিহতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, ময়না তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে। রায়পুরায় সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২০ রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইগ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষে দুইজন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। ঘটনাটি ঘটেছে ঈদের দিন বিকালে উপজেলার নিলক্ষা ইউনিয়নের বিবদমান জজমিয়া ও রহিম গ্রুপের মধ্যে। ইসলামপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ শনিবার ইসলামপুর পলবান্ধা ইউনিয়ন বাটিকামারী গ্রামের সুধীদের আয়োজনে ১১ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ওইদিন শহীদ ব্রিগেডিয়ার খালেদ মোশারফ গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আঃ খালেক বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। চৌমুহনী পোস্টারে ছেয়ে গেছে শহর চৌমুহনী(নোয়াখালী) সংবাদদাতা \ ঈদ উপলক্ষে নেতা-কর্মীদের সাথে নির্বাচনী প্রচারণার কাজ সেরে নিচ্ছে নোয়াখালী-৩ বেগমগঞ্জের সম্ভাব্য প্রার্থীরা। নেতা-কর্মীদের সাথে কুশল বিনিময় ছাড়াও সাধারণ মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি, সেমাই, চিনি বিতরণ করেছেন। নেতা-কর্মীদের ছবিসম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন এমনকি বিল বোর্ড শোভা পাচ্ছে চৌমুহনী শহরের সর্বত্র। শুধু চৌমুহনী শহর নয়, বেগমগঞ্জ উপজেলার হাটে-বাজারে যে কোন রাস্তার পাশে একই অবস্থা। পীরগঞ্জের ফানসিটিতে উপচেপড়া ভিড় পীরগঞ্জ(ঠাকুরগাঁও)সংবাদদাতা \ ঈদের পরদিন পীরগঞ্জের একমাত্র বিনোদন কেন্দ্র ফানসিটি ও শিশুপার্কে উপচেপড়া ভিড় জমেছে। একটু বিনোদনের জন্য পরিবার-পরিজন নিয়ে এখানে ভিড় করছে বিভিন্ন স্তরের মানুষ। নাগরদোলা, মিউজিক্যাল ট্রেন, পঙ্খিরাজে ভ্রমণ শিশুদের বাড়তি আনন্দের খোরাক যোগাচ্ছে। ঘোড়াঘাটে ভারতীয় জিরা আটক ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ শনিবার বিকেলে উপজেলার নুরপুর গ্রাম থেকে বিজিবি ও পুলিশ ৬ বস্তা ভারতীয় জিরা আটক করেছে। একটি ভটভটিযোগে ৯ বস্তা জিরাসহ নুরপুর গ্রামের তাজুল ইসলামের বাড়িতে আনা হয়। এ সময় নেমপ্লেটবিহীন বিজিবি সদস্যের একটি পিকআপ রাস্তায় টহল দিলে তাজুল জিরার বস্তাগুলো পাশের জঙ্গলে লুকিয়ে রাখে। বিজিবি সদস্যরা ১ বস্তা জিরা উদ্ধার করলে সেখানে ঘোড়াঘাট থানা পুলিশ আসে। এরপর ঘোড়াঘাট থানা পুলিশ তাজুলের বাড়ির আশপাশ থেকে ৫ বস্তা জিরা উদ্ধার করে। ব্যবসায়ীরা জানায়, প্রতি বস্তায় ৮০ প্যাকেট করে জিরা রয়েছে। যার আনুমানিক মূল্য সোয়া লাখ টাকা। হোমনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ ২০১৩ সালে উপজেলার ঘাড়মোড়া ও নিলখি ইউনিয়নের পিএসসি, জেএসসি ও এসএসসিতে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার মিরশ্বীকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম। দনিয়া পাঠাগারের ঈদসামগ্রী বিতরণ গত বৃহস্পতিবার ঢাকার দনিয়া পাঠাগারের উদ্যোগে এলাকার হতদরিদ্র প্রায় এক হাজার দুস্থের মাঝে ঈদসামগ্রী (সেমাই, চিনি, দুধ, নারিকেল) বিতরণ করা হয়। এ সময় পাঠাগারের সভাপতি শাহনেওয়াজ, সম্পাদক সমিউর রহমান সুজন, সহ-সভাপতি এড. ওবায়দুর রহমান মিলন, ইউপি সদস্য হাসান মো: জাহাঙ্গীর, সাংবাদিক খোন্দকার গোলাম জিলানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি নীলফামারীতে ২ দিনে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু নীলফামারী প্রতিনিধি \ গত দু’দিনে নীলফামারীতে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঈদের দিন রাতে পারিবারিক অশান্তির কারণে গলায় দড়ি দিয়ে আব্দুল করিম (৩৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করে। শহরের শাহীপাড়া এলাকার মজিবর রহমানের পুত্র আব্দুল করিম। অপরদিকে শনিবার দুপুরে জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তাঁতীপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজারহাটে বিদেশি রিভলবারসহ আটক ৪ কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রাম জেলার রাজারহাটে একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড গুলি, দুইটি মোটর সাইকেল ও ছয় বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন-আতিকুর রহমান, লিটন, শ্যামল ভৌমিক এবং আলম। তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়। আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হাতিয়ায় ২ জলদস্যু আটক হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা \ গত শনিবার দুপুরে হাতিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বুড়িরচর হতে জলদস্যু শওকত (৩৮) ও জাকের হোসেনকে (৩৭) আটক করেছে । এরা জলদস্যু এমরান বাহিনীর সদস্য। শওকতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় এবং জাকের হোসেনের বাড়ি ঝালকাঠি উপজেলার নলসিটি উপজেলায়। আটককৃত জলদস্যুরা মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। ভাণ্ডারিয়ার তেলিখালীতে ঈদবস্ত্র বিতরণ ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ঃ ঈদুল ফিতর উপলক্ষে সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (সাফ) উদ্যোগে বৃহস্পতিবার ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালীতে দুস্থদের মাঝে ঈদবস্ত্র শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে ঐ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত্ হোসেনের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন মহারাজ, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, মহাসচিব আবদুল্লাহ্ আল মাসুদ, ইউপি সদস্য বাহাউদ্দিন বাদল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপি নেতা আবুল কালাম খলিফা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আঃ ওহাব আকন ,তেলিখালী ইউপি সদস্যগণ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ বাশির উদ্দিন খান। কাজীপুরে নৌ-ডাকাতি সিরাজগঞ্জ প্রতিনিধি\ সিরাজগঞ্জের কাজীপুরে আমন মেহারচরে ডাকাত ও পুলিশের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নৌ-পথে আসা যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকায় ১৩/১৪ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হানা দেয়। এ সময় যাত্রীদের চিত্কার শুনে কাজীপুর থানার ওসি (তদন্ত) আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ডাকাতদের চ্যালেঞ্জ করে। এ সময় ডাকাতদল অবস্থা বেগতিক দেখে পালাতে থাকে। পুলিশ ডাকাতদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোঁড়ে। এরপর চরবাসীর সহযোগিতায় থানা পুলিশ কাইশা খেতের মধ্যে পলাতক অবস্থায় গুলিবিদ্ধ দুই ডাকাতকে আটক করে। এরা হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডাকাতিয়াবান্দা গ্রামের জয়নাল হোসেনের পুত্র রফিকুল (৩০) ও টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাটবারিয়া গ্রামের মহিরউদ্দিনের পুত্র রফিক (৩৫)। অন্যরা পালিয়ে যায়।