বিএনপির কেন্দ্রীয় নেতারা আগস্ট মাসের শেষ পক্ষকাল মাঠকর্মী-সমর্থকদের চাঙ্গা করতে সারাদেশ সফর করবেন। নির্দলীয় সরকারের দাবি আদায়ের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি হিসাবে বিএনপি এই কর্মসূচি নিতে যাচ্ছে বলে দায়িত্বশীল নেতারা জানিয়েছেন। খালেদা জিয়া নিজেও যাবেন কয়েকটি জেলায়।
এদিকে ঈদ পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে ১৮ দলীয় জোট এবং দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে আগামী দিনের আন্দোলনের কর্মপন্থা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, বুধবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে, পরদিন বৃহস্পতিবার একই স্থানে ১৮ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।
