লাল মিয়া
উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের মুক্তিযোদ্ধা লাল মিয়া (৭২) গত শনিবার বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুল খালেক
জামালপুরের মেলান্দহের চরগোবিন্দি গ্রামের বাসিন্দা সাবেক মাহমুদপুর ইউনিয়ন কমান্ডার আব্দুল খালেক (৭৫) বার্ধক্যজনিত কারণে ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নোয়াব মিয়া
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া (৬০) গত শুক্রবার ভোরে নিজ বাড়িতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। জাহাঙ্গীরনগর মার্কাজ মাঠে গত শুক্রবার বিকালে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় বোয়ালমারা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. আব্দুল আউয়াল
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার বিশারাবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা মো. আব্দুল আউয়াল (৬০) গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বিশারাবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জামির হোসেন বিশ্বাস
মাগুরার শ্রীপুর উপজেলার ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জামির হোসেন বিশ্বাস (৬৫) গত শুক্রবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিজ গ্রাম দ্বারিয়াপুরে গত শুক্রবার বিকালে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
