যুক্তরাষ্ট্রে ব্যতিক্রমী চাঁদ রাত উত্সব

আপডেট : ১১ আগস্ট ২০১৩, ২২:৩৮
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ। স্থানীয় সময় বুধবার রাতে ঈদের চাঁদ দেখা যাবার পরই ওয়াশিংটন ডিসি সংলগ্ন নর্দার্ন ভার্জিনিয়ার নোভা কমিউনিটি কলেজের আর্নেস্ট কালচারাল সেন্টারে চাঁদ রাত উত্সবে মিলিত হন প্রবাসীরা। পরিবার-পরিজন নিয়ে এই উত্সবে ফ্যাশন শো, নৃত্য, মূকাভিনয়, গানসহ নানা বর্ণাঢ্য আয়োজন উপভোগ করেন তারা। এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশি কমিউনিটির সদস্য দস্তগীর জাহাঙ্গীর ও এম জসিমউদ্দিন। আরো অংশ নেন শামীম চৌধুরী, নাসের চৌধুরী, আরিফুর রহমান তপন, মিজানুর রহমান ভুঁইয়া, জয়নাল আবেদীন প্রমুখ।